বাগেরহাট প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১, ১৮:২২
আজ সিডর দিবস। ২০০৭ সালের ১৫ই নভেম্বর সুপার সাইক্লোন সিডর আঘাত করেছিলো সুন্দরবন উপকূলে। ১৪ বছর আগের আজকের এদিনে সিডরের আঘাত করে উপকূলে বিদ্ধস্ত হয়েছিল সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট বরগুনা ও পটুয়াখালী উপকূল।
শুধু বাগেরহাটের শরণখোলায় মারা গিয়েছিল ৯শ এর বেশি মানুষ। মৃতদের বেশিরভাগই ছিল শিশু ও নারী। সিডরে বহু মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে যায়। নষ্ট হয় জমির ধান ক্ষেতেই।
এদিকে, আজও অরক্ষিত অবস্থায় আছে সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাগেরহাটের শরণখোলা উপকূল। ২০১৬ সালে সাড়ে তিন'শ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ শুরু করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সালে শেষ হবার কথা থাকলেও সেই কাজ এখনো শেষ হয়নি।
এখানকার লোকজনের দাবী, নদী শাসন না করে বাঁধ নির্মাণ কাজ হওয়ায় তীর ভেঙে বলেশ্বর নদী নতুন বাঁধের খুব কাছাকাছি চলে এসেছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নদী শাসন না করে বাঁধ নির্মাণে মানুষের এই দাবীর বিষয়ে বলেন, ‘প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে’।
সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, সাউথখালীতে এখনও প্রায় ৫ শতাধিক মানুষের ঘর দরকার। নিম্নমানের ঘরে পরিবার নিয়ে তারা বসবাস করছে।
আর নদীশাসন আন্দোলন কমিটির আহবায়ক আসাদুজ্জামান মিলন জানান, নদী শাসন ছাড়া টেকসই বাঁধ হওয়া সম্ভব নয়।প্রতিনিয়ত নদী ভাঙ্গছে। ঝুঁকির মুখে রয়েছে নির্মিত বেড়িবাঁধ। ভাঙ্গন প্রবণ এলাকা চিহিৃত করে নদী শাসন করতে হবে।
উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত জানান, সিডরের পর মানুষ পর্যায়ক্রমে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে শরনখোলায় এখনও কমপক্ষে অর্ধশত সাইক্লোন শেল্টার নির্মাণ করা দরকার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com