shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

শীতের পোশাক বেচাকেনায় ব্যস্ত হচ্ছে রাজধানীর শপিংমল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ নভেম্বর ২০২১, ১৮:২৯

শীতের পোশাক বেচাকেনায় ব্যস্ত হচ্ছে রাজধানীর শপিংমল

রাজধানীতে জমে উঠতে শুরু করেছে শীত পোশাকের বেচা কেনা। শীত থেকে নিজেকে রক্ষায় ক্রেতারাও ছুটছে হকার্স মার্কেট থেকে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে।

এবার একটু আগেভাগেই যেন শীতের আগমনী বার্তা। এমন অবস্থায় গরম কাপড়ের সন্ধানে বিপনি বিতানে ভিড় করছেন অনেকেই। রবিবার সকালেই রাজধানীর বঙ্গবাজারে শীতের পোশাক কিনতে এসেছেন অনেকে।

কিছুটা কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায় বলে নগরীর নিম্ন থেকে উচ্চবিত্ত সব ধরনের মানুষই ভিড় করেন বঙ্গবাজারে। দেশে তৈরি গার্মেন্টসের নতুন এবং বাতিল পণ্য থেকে শুরু করে সব ধরনের পোশাকই পাওয়া যায় এখানে।

এদিকে শোরুমগুলোতেও এবার বিভিন্ন ব্র্যান্ডের বৈচিত্র্যময় শীতের পোশাক উঠেছে। আগাম শীতে তাদেরও পোয়া বারো। তাই বিক্রিটাও মন্দ নয়। তাদের দাবি, দামও ক্রেতার হাতের নাগালেই।

তবে, বিক্রেতাদের আশা, পুরোপুরি শীত জেঁকে বসলে বিক্রি আরো বাড়বে। সেই সঙ্গে বাড়বে জনসমাগম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।