shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে ভোট কারচুপির প্রতিবাদ ও পুননির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

  এম এ আজিজ, ময়মনসিংহ ১৬ নভেম্বর ২০২১, ১৮:২৮

ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাটের নড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে (দ্বিতীয় ধাপে) ভোট কারচুপির প্রতিবাদ ও পুননির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ সর্মথকরা।

মঙ্গলবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন চেয়ারম্যন প্রার্থী মো.সাইফুল ইসলাম। এসময় সদস্য প্রাথী মোঃ হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, চয়ন কুমার সরকার, পল্লব ভাটসহ নড়াইল ইউনিয়নবাসি উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নড়াইলের কাওয়ালীজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষনার সময় উক্ত কেন্দ্রর পাশে কিছু ব্যালট ও সীলযুক্ত ব্যালট পেপার পাওয়া যায়। এ খবরে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারসহ কেন্দ্রটি জব্দ করে ঘেরাও করে রাখেন উত্তেজিত এলাকাবাসি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কেন্দ্র নিয়ন্ত্রনে নেয় এবং উক্ত কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে এই মর্মে আশ্বস্থ করেন। যা এলাকাবাসির অনেকেই ভিডিও ধারণ করে রাখেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্টেট প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা যথাযথ কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত করেন, আমি আপনাদের পক্ষে সুপারিশ করবো। সাইফুল ইসলাম আরো অভিযোগ করেন, প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট গণনা করা হয় এবং কোন প্রকার স্বাক্ষর রাখা হয়নি নির্বাচন ফলাফল সীটে। যা দুর্নীতির সামিল। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐ কেন্দ্রে ফলাফল বাতিলসহ পুণঃ নির্বাচনের দাবি করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।