shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে কোতোয়ালী থানার অভিযানে ১৭ জন গ্রেফতার

  এম এ আজিজ, ময়মনসিংহ ১৬ নভেম্বর ২০২১, ১৯:০২

ময়মনসিংহ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ অপরাধীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার রাতে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে অষ্টধার কায়দাপাড়া থেকে নিয়মিত মামলার আসামী লেবু মিয়া, আমির হোসেন টেপু, নবী হোসেন ও আয়নাল হক পিরুকে গ্রেফতার করে। এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী রফিকুল ওরফে রফিজ চকশ্যামরামপুর ফদিয়ারচর থেকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই দিদার আলম কেওয়াটখালী থেকে নিয়মিত মামলার আসামী আব্দুল জব্বার ওরফে পিচ্ছুনীকে গ্রেফতার করে।

এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে বাঘমারা পুরাতন মেডিকেল গেইট থেকে ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করে।

এসআই তানজিল আল আসাদুজ্জামান  গাঙ্গিনারপাড় থেকে ১০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ শাকিলকে গ্রেফতার করে।
এসআই দিদার আলম, এসআই উজ্জল সাহা, এএসআই শামীম আল মামুন, এএসআই আল আমিন, এএসআই আমীর হামজা, এএসআই মিজানুর রহমান, এএসআই হুমায়ুন কবীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮জন এবং সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজনসহ ৯জনকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হলো, কাজল মিয়া, তুষার, মোঃ খলিল, সুব্রত পাল (রঞ্জন), মোঃ মাসুদ,  মোঃ মিঠু, প্যারিজ ডায়মন্ড, মোঃ আনিছ ও মোঃ আলামিন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এই অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।