shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে ডিবির অভিযানে ১৪ জুয়াড়ি গ্রেফতার

  এম এ আজিজ, ময়মনসিংহ ১৭ নভেম্বর ২০২১, ১৭:২১

ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে জেলা সদরের কাওয়ালটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত জুয়া বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার রাতে এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের কাওয়ালটি এলাকায় অভিযান পরিচালনা জুয়া খেলারত অবস্থায় ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। তাদেও কাছ থেকে জুয়াড় বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, বাগেরকান্দার মোঃ সেলিম, আকুয়া কান্দাপাড়ার রনি মিয়া, উজান ঘাগড়ার লিটন মিয়া, আরিফ মিয়া, ভাটি দাপুনিয়ার মোঃ অলিউল্লাহ, মানিক মিয়া, দাপুনিয়া বাজারের শহিদুজ্জামান সেলিম, পশ্চিম সুহিলার মামুন মিয়া, আসাদ মিয়া, মাঝিহাটির আবু সাঈদ, উজান ঘাগড়ার মোঃ সুরুজ, মোঃ রুহুল আমিন, আকুয়া মধ্যপাড়ার আসাদুল ইসলাম ও মধ্যবাড়েরার খাইরুল ইসলাম। তাদেও বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।