হিলি প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১, ১৭:২৩
ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী বহিগর্মনসহ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়াতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বন্দর, কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথমেই তিনি হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করেন।
এরপরে হিলি স্থলবন্দর পরিদর্শন করেন পরে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সহিত বৈঠক করেন। বৈঠক শেষে একই পথ দিয়ে তিনি ভারতে চলে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারসহ বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, হিলি স্থল শুল্কস্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম, হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফ আল রাজীব, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com