হিলি প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১, ১৭:২৮
“তোমরা পৃথিবীটাকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাংলাদেশ স্কাউটস ত্রৈবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে হাকিমপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার কমিশনার মাতলুবুল মামুন, সম্পাদক আনিসুজ্জামান মিলনসহ অনেকেই।
পরে কাউন্সিলে আনোয়ারুল হক টুকুকে কমিশনার ও কাওছার আহম্মেদকে সম্পাদক করে ১৩ বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com