shopner bd
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩২
×

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতন আন্দোলন হবে: কাজল

  মোঃ ওসমান গণি, কক্সবাজার ২৫ নভেম্বর ২০২১, ১৪:৪৪

কক্সবাজার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে দেশে সরকার পতন আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

গত সোমবার বিকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে পৌর ও সদর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ভয়াবহ প্রতিহিংসা পরায়ণ এই সরকারের পরিকল্পিত রোষানলে পড়ে বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা তাঁকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে বললেও সরকার সেই সুযোগ দিচ্ছে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হোক, তা না হলে দেশে সরকার পতন আন্দোলন শুরু হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের আগামীতে যে কোনো আন্দোলন কর্মসূচি সফল করতে সবাইকে ত্যাগী মনোভাব নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিকাল ০৩টা থেকে বেলা ০৪টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশে আসা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে আশেপাশের পুরো এলাকা প্রকম্পিত করে ফেলেছে। সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন।

পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।