shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষ, নিহত বরের চাচা

  কক্সবাজার প্রতিনিধি ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ বেলাল (৪০) ওই ব্লকের আবু বক্করের ছেলে। তিনি বরের চাচা।

আহতরা হলেন, বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ৮ -এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে করার সম্মতি জানালে মেয়েটির পরিবার রাজি হয়নি। পরে পাঁচ দিন আগে ইদ্রিসের বাড়ি চলে যায় ওই তরুণী। পরে গতকাল শনিবার রাতে ওই বাড়িতেই তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিন্তু, বিয়েতে অসম্মতি থাকায় কনের স্বজনেরা অনুষ্ঠানের আয়োজন নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে।

এ নিয়ে গতকাল শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠানস্থলে বরপক্ষের লোকজনের ওপর হামলা চালায় কনের স্বজনেরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

শিহাব কায়সার বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ বেলাল নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চার জনকে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।