চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউপি নির্বাচনে সাধারণ ওয়ার্ডের মনোনয়নপত্র নিয়ে প্রস্তাবকারী ও সমর্থনকারীর বিরুদ্ধে এক নারী সদস্য প্রার্থী অপপ্রচার চালানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আ’লীগ নেতা হেলাল উদ্দিন মোল্লা। তিনি সাধারন ওয়ার্ডের সদস্য প্রার্থী মোছা: রেহেনা বেগমের প্রস্তাবকারী।
রোববার চৌদ্দগ্রাম হোটেল ডলি রিসোর্টস হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন মোল্লা বলেন, আসন্ন ইউপি নির্বাচনের বিষয়ে মোছা: রেহেনা বেগম ৩নং ওয়ার্ডের সাধারণ আসনে নির্বাচন করবে বলে তাঁকে প্রস্তাবকারী ও নুরুল ইসলাম পন্ডিতকে সমর্থনকারী হিসেবে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নিজে উপস্থিত হয়ে মনোয়নয়নপত্র জমা দেই। অথচ এলাকার একটি মহলের ইন্ধনে বিভিন্ন জাগায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে রেহেনা বেগম আমাদের রাজনৈতিক ক্যারিয়ার ও মান-সম্মান নষ্ট করার জন্য পাঁয়তারা করিতেছে। রেহেনা আমাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৪ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিরহাট ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলী আক্কাস মজুমদার, ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, আ’লীগ নেতা নুরুল ইসলাম পন্ডিতসহ গনমাধ্যম কর্মীবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com