হিলি প্রতিনিধি ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৯
‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবষর্’ উপলক্ষে দিনাজপুরের হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু ‘সহজতর পাঠ’ বই উপহার দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে হিলির ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজ চত্তরে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদের সভাপতিত্বে বই বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফেরদৌস আলী খান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলম, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি জামিয়া আজীজিয়া মাদ্রাসার মুহতামিম শামসুল হুদা খান, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com