shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:১০

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভারত হতে রপ্তানিকৃত পণ্যের ওজন বাংলাদেশের কাটায় কম হওয়ার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে রেখেছিলো ভারতীয় ট্রাকচালকরা। পরে সাড়ে ৫ঘন্টা পর আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করেছেন তারা।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে ভারত থেকে পণ্য রপ্তানির শুরুর আধা ঘণ্টা পর বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় এবং ভারতীয় ট্রাকচালকরা একত্র হয়ে হিলি জিরো পয়েন্ট গেটে ভারতের অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ঐদেশের ওজনের সাথে এদেশের ওজন কম হচ্ছে। এবিষয়ে কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাহিরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এই কারণে ভারতীয় ট্রাক চালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রাকা আনা বন্ধ করে দিয়েছিলো। পরে বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি কার্যক্রম শুরু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।