কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১৬
গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে সোমবার সকালে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় সোমবার সকালে মাহবুব হোসেন নামে এক ব্যক্তির পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরণে ছিল কালো গেঞ্জি ও প্যান্ট।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মহসিন মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com