স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:০০
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জের ধরে প্রবাসী মাহবুব হোসেনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ওই প্রবাসীর বাড়ি উপজেলার মেরী পাড়া গ্রামে। এই হত্যাকাণ্ডের মূল আসামি সাদ্দাম হোসেনকে (২২) গ্রেপ্তারের পর হত্যার রহস্য উদঘাটন হয়। গতকাল সোমবার চট্টগ্রামের হাট হাজারীর চারতি নোয়াহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন সাদ্দাম। এর আগে, প্রবাসীর ভাই সাইফুল ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
আজ দুপুরে সিআইডি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, মাহবুব হোসেন করোনা মহামারীর সময়ে দেশে ফেরেন। এরপর থেকেই মাহবুবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ তৈরি হয় স্থানীয় যুবক সাদ্দাম হোসেনের। কিছুদিন পূর্বে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরেই ২৮ নভেম্বর সকালে মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যান সাদ্দাম।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হত্যার কথা স্বীকার করে জানান, তার সঙ্গে মাহবুবের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরেই তাকে হত্যা করেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com