জামালপুর প্রতিনিধি ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:২৯
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই খবরে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল হয়েছে। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাক মালিক সমিতির মোড় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
একই সময় সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শিমলা বাজার থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি আরডিএম স্কুল রোড ও বাস টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামালপুরের আওয়ামী লীগ ও সাধারণ মানুষ।
ডাঃ মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল চারটায় জামালপুর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জরুরি সভা আহবান করেছে। ওই সভায় ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com