shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আজ বরিশাল মুক্ত দিবস

  বরিশাল প্রতিনিধি ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:৫৮

বরিশাল প্রতিনিধি

আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে নগরীর ওয়াপদা কলোনীর টর্চার সেল ও বধ্যভূমির স্মৃতি ৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

এরপরই বরিশালের বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থা ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বরিশালের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় তিনি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।