shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

শরীয়তপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  শরীয়তপুর প্রতিনিধি ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি এলাকায় আঁখি (৩১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ই ডিসেম্বর) ডগ্রি গ্রামের নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদহে উদ্ধার করা হয়। সে সৌদি প্রবাসী হোসেন হাওলাদারের স্ত্রী।

নড়িয়া থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, আঁখি তার দুই সন্তান ও শ্বাশুড়িকে নিয়ে তাদের বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর ৬টার দিকে শ্বাশুড়ি নুরজাহান বেগম ওযু করার জন্য বাহিরে যাওয়ার সময় দরজা বাহির থেকে বন্ধ করে যান। পরে ঘরের ভিতর থেকে কান্না ও চিৎকারের শব্দ শুনে নুরজাহান ঘরে গিয়ে দেখেন আঁখির মেয়েরা তাদের মাকে জড়িয়ে ধরে কান্না করছে।

পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ঘরে ঢুকে আঁখিকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সাথে জড়িত কাউকে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে আঁখির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।