shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বাঁশখালীতে ডুবোচরে আটকে পড়া ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

বাঁশখালীতে ডুবোচরে আটকে পড়া ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

বাঁশখালীর অদূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পড়া বোট থেকে ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) মধ্যরাতে নৌবাহিনী জাহাজ তিতাস বাঁশখালীর অদূরে গেন্ডামারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ডুবোচরে আটকে পড়া ‘এফ ভি মদিনা’ নামের বোট থেকে ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত ক্রুরা হলেন-আঃ মান্নান (ম্যানেজার), মোঃ সিদ্দিক মাঝি, জামাল উদ্দিন, আলাতাফ হোসেন, আঃ রহিম, মোঃ লেডু, তালাল আহম্মেদ, রেজাউল করিম, ক্সসয়দ মিয়া, জমির উদ্দিন, জানু মিয়, তারেক, আঃ মালেক, মোঃ বাদশা, মোঃ এনাম, সেলিম, কোরবান আলী এবং ওয়াজ উদ্দিন। এরা সবাই মাতারবাড়ি এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, বোটটি ১৮ জন ক্রু নিয়ে চট্টগ্রাম হতে মাতারবাড়ির উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পরে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ তিতাস বোটে থাকা ক্রুদেরকে উদ্ধার করে। জাহাজের নৌ সদস্যরা উদ্ধারকৃত ক্রুদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।