রংপুর প্রতিনিধি ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭
বেগম রোকেয়া হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় রংপুর নগরীর শালবন ইন্দারা মোড়স্থ ম্যুরালে নিপীড়ন বিরোধী নারীমঞ্চের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, সদস্য সচিব সানজিদা আক্তার, সদস্য পারভীন আক্তার প্রমুখ।
নেতৃবৃন্দ, মহিয়সী বেগম রোকেয়ার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং বেগম রোকেয়া দিবসের চেতনাকে ধারণ করে ঘরে-বাইরে সর্বত্র নারীর উপর নির্যাতন-সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
একইসাথে নারীর জাগতিক মুক্তির লক্ষ্যে শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার আহবান জানান।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com