সিরাজগঞ্জ প্রতিনিধি ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:১০
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে ইউনিয়নের সাধারন ভোটার ও সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী সহ রিটার্নিং অফিসার মো. আজিজার রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
সাংবাদিক আব্দুস সামাদ সায়েম কাওয়াকোলা ইউনিয়নের কৈগারী দোরতা গ্রামের চাঁদমিয়া মুন্সীর ছেলে। তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক ক্রীড়া এবং বর্তমানে সাহিত্য ও পাঠাগার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকার সাধারন মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন।
জনপ্রিয়তার দিক থেকেও অন্যান্য প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে রয়েছেন। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সাংবাদিক আব্দুস সামাদ সায়েম।
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুস সামাদ সায়েম একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগন ইউনিয়নের শান্তি-শৃংখলা ও উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে স্বতস্ফুর্তভাবে তাকেই বেছে নিবেন বলে আশা প্রকাশ করেন। নির্বাচিত হলে এলাকার সাধারন মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, আব্দুস সামাদ সায়েম দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘‘বাংলাদেশ প্রতিদিন’’ ও বেসরকারী টেলিভিশন ‘‘নিউজ-২৪’’ এর জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘‘দ্য পিপলস নিউজ ২৪’’ এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com