মোহাম্মদ আল-আমীন, গাজীপুর ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত ৪৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র ৬ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টির ৬ জন, জমিয়াতে উলামায়ে ইসলাম'র ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মো.আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৩ এবং ১৫ ডিসেম্বর আপিল দায়ের, ১৮ ডিসেম্বর আপিল নিস্পত্তি, ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ২০ ডিসেম্বর প্রার্থীদেরকে প্রতীক বরাদ্ধ এবং ভোট গ্রহন হবে ৫ জানুয়ারি। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com