মোহাম্মদ আল-আমীন, গাজীপুর ১১ ডিসেম্বর ২০২১, ২০:২২
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ মা ও ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাওনা চকপাড়া গ্রামের আ. ছামাদের সন্তান সাখাওয়াত হোসেন একই এলাকার আ.মান্নান, আ. হাসেম, সাহেব আলী, হাফিজ উদ্দিন, মঞ্জুকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সাখাওয়াতের ভোগ দখলীয় জোত জমির উপর দিয়ে জোর করে রাস্তা নেয়ার চেষ্টা করে অভিযুক্তরা।
এসময় সাখাওয়াত'সহ তার পরিবারের লোকজন নিষেধ করিলে তাদেরকে গালিগালাজ করে এলোপাতাড়ি মারধর করে শুরু করে এবং মান্নান সাখাওয়াতের মাথায় দা দিয়ে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে। শাখাওয়াতের স্ত্রী, বোন, বাবা-মা ফেরাতে গেলে তাদেরকেও মারধর ও শ্লীলতাহানি করে। তার মা সাজেদা বেগম রক্তাক্ত জখম হয়।
পরে ডাক চিৎকারে আশেপাশের ও পরিবারের লোকজন তাদের ২ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন। এর মধ্যে সাখাওয়াতের কাধের একটি হাড় ভেঙ্গে গেলে শুক্রবার তাকে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেও অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) মফিজুর রহমান মল্লিক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com