shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন

  লালমনিরহাট প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১, ২০:৩১

লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমান খোকনের কর্মীদের উপর হামলা, মটর সাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে ঘোড়া মার্কার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার প্রচারণা শেষে ফেরার পথে নৌকা মার্কার প্রার্থী নূরল ইসলামের লোকজন আমার কর্মীদের উপর হামলা, মটর সাইকেল ভাংচুর ও মটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও মটর সাইকেল দুটি উদ্ধার হয়নি। উপরোন্ত নিজেরাই তাদের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়ে আমার ও আমার কর্মীদের উপর দোষ চাপাচ্ছে। মামলা করে হয়রানি করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, তার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। তাকে নির্বাচনের মাঠ থেকে সরাতে নানামুখী ষড়যন্ত্র করছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ওই প্রার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।