shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

  রংপুর প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১, ২০:৪৬

রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ১০ ডিসেম্বরে প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে প্রতিবছর এই তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। এরই অংশ হিসেবে রংপুরে দিবসটি পালন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটি।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে আসকের বিভাগীয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যূরালে গিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আসুন আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি, সদা সর্বদা মানবতার সেবা প্রদান করব। আমরা এখনো দেখি বাংলাদেশে আইনের শাসনে অবহেলা রয়েছে। কতিপয় পুলিশ কিছু অর্থের বিনিময়ে সত্যকে মিথ্যা হিসেবে উত্থাপন করছে। যা মানবাধিকার লঙ্ঘন। এসব জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, মানবাধিকার সংস্হাগুলোকে সত্যের সন্ধানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 

আলোচনা সভায় আসকের বিভাগীয় কমিটির সভাপতি এজাজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুর সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, আসক বিভাগীয় কমিটির সহ সভাপতি তারিকুজ্জামান তারিক, সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আলামীন, দপ্তর সম্পাদক হিমেল মিত্রা, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন রুবেলসহ কমিটির সদস্যবৃন্দ ও নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।