shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘‘জীবনের হিসাব’’

  শামসুন্নাহার খানম লিজা ১২ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

শামসুন্নাহার খানম লিজা

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কাল বলতে পারিস-সূর্যি কেন ওঠে?

চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।

খানিক বাদে কহেন বাবু,বলত দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবণ পোরা সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি?

বাবু বলেন, এই বয়সে জানিসনে ওতাকি? জীবন টা তোর নেহাৎ বাবু খেলো, অষ্ট আনাই ফাকি।

আবার ভেবে কহেন বাবু, বলত ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?

বৃদ্ধ বলেন, আমার কেন লজ্জা দেছেন হেন?
বাবু বলেন, বলব কি আর বলব তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।

খানিক বাদেই ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন একি আপদ! ওরে ও ভাই মাঝি, ডুবল নাকি নৌকা এবার? মরব নাকি আজি?

মাঝি শুধায় সাঁতার জানো? মাথা নাড়েন বাবু মুর্খ মাঝি বলে, মশাই, এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে, তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।

লেখক: শামসুন্নাহার খানম লিজা, শিক্ষার্থী ভালুকা সরকারি কলেজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।