হিলি প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৫০
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজেন রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুভসুচনা করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা ডিজিটাল বাংলাদেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে সেখানে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারু-উর রশিদ, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com