নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২১, ২০:০৪
ফরিদপুরের নগরকান্দায় পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে নগরকান্দা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাঁখারী, যুব উন্নয়ন কর্মকর্তা খ ম সারোয়ার মোর্শেদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা শরীফ হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, সি এ মিলন মৃধা প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে বিশাল একটি র্যালী বের হয়ে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com