shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান সহ দুই জনের নামে মামলা

  এম এ আজিজ, ময়মনসিংহ ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫০

ময়মনসিংহে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান সহ দুই জনের নামে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে কটুক্তি, কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিসহ দুইজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার মামলা দায়ের করা হয়েছে।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিঞ্জ বিচারক মুহাঃ বজলুর রহমান মামলাটি গ্রহন করে আগামী ১১ জানুয়ারী আইনগত শুনানীর দিন ধার্য করেছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট রেজাইল করিম সোমবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এবং ফেসবুক ভেরিফাড লাইভের মুহাম্মদ মহি উদ্দিন হেলাল নাহিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা (মামলা নং-৫৩/২০২১) দায়ের করেছেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক জানান, আসামিরা ফেসবুক লাইভে ‘উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা’ ব্যবহার করেছেন। আসামি মুরাদ হাসান লাইভে ধারনকৃত সাক্ষাৎকারটি তাঁর ভেরিফাইড ফেইসবুক পেজে প্রচার ও প্রকাশ করে রাজনৈতিক শক্রতা, ঘৃণা, বিদ্বেষ ও মানহানিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।