shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৯ বছরের শিশু ৫ মাসে কোরআনের হাফেজ

  কুমিল্লা প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:০৪

৯ বছরের শিশু ৫ মাসে কোরআনের হাফেজ
সিয়াম

মাত্র ৫ মাসে পবিত্র আল-কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে এ কীর্তি গড়েছে সে।

জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম। তার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, সিয়াম দেশের বিস্ময় বালক। ওর মেধা আর সাধারণ ছেলেদের চেয়ে বেশি। সে ৫ মাসে কোরআনের ৩০ পারাই মুখস্ত করেছে।

তিনি বলেন, সিয়াম চঞ্চল প্রকৃতির ছেলে। যদি সে মনোযোগ সহকারে একনাগাড়ে সময় কাজে লাগাতো, তাহলে তার পক্ষে আরও দ্রুত হাফেজ হওয়া সম্ভব ছিল।

ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় সিয়াম। তাই প্রিয় শিষ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ মাওলানা মাহদী হাসান।

তিনি বলেন, ‘সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে শৈশবেই এই মহাপুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।