সিরাজগঞ্জ প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:১৯
ঐতিহাসিক ৭ই মার্চের ক্ষণটিকে স্মরণে রাখতে সিরাজগঞ্জ পুলিশ লাইনে তৈরী হয়েছে মুর্যাল, ‘মুক্তির রণকাব্য’। ১৯৭১ সালের ৭ই মার্চে ঢাকার রেসকোর্স ময়দানে আঙ্গুল উচিয়ে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক আবক্ষের আদলে তৈরী হয়েছে মুর্যাল ‘মুক্তির রণকাব্য’।
গত শুক্রবার (১০ই ডিসেম্বর) এই মুর্যালটি উন্মোচন করা হয়। এরপর প্রতিদিনই প্রশিক্ষণরত পুলিশসহ পুলিশ লাইনের স্কুলের শিক্ষার্থীরা ভিড় জমায় বঙ্গবন্ধুর মুর্যালের সামনে।
শিক্ষার্থী শিক্ষকরা জানান, বঙ্গবন্ধুর ভাষণের পর সারাদেশের মতো মুক্তির সংগ্রামের জন্য প্রস্তুতি নেয় সিরাজগঞ্জের পুলিশও। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরী করা হয়েছে মুক্তির রণকাব্য নামের এই মুর্যালটি।
পুলিশ সুপার হাসিবুল আলম জানান, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে গড়ার প্রত্যয়ে বেড়ে উঠবে প্রত্যেকটি শিক্ষার্থী। আর পুলিশ সদস্যরা হবে মানবিকতার পুলিশ।
মুক্তিযুদ্ধে অংশ নেয়া সিরাজগঞ্জের ১২জন পুলিশ এখনো জীবিত আছেন। প্রতি বছরই বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ শহীদ পরিবারের সাথে মিলিত হন পুলিশ সদস্যরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com