shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

  এম এ হান্নান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১, ১৬:৪২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে মহান বিজয় দিবস ও মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কর্তৃক ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে মহান বিজয় দিবস ও মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শাহজাদপুরের কান্দাপাড়ায়  অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের প্রথম প্রহরের কর্মসূচি সুচনা করেন।

এ সময় উপাচার্য এক সংক্ষিপ্ত বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন,তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত সকল শহিদ ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের, উপাচার্য মহোদয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আহ্বান জানান।

সকাল ৯.৩০ মিনিটে অস্থায়ী প্রশাসনিক ভবন-১ হতে অস্থায়ী একাডেমিক ভবন-১ পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে বর্ণাঢ্য বিজয় র ্যালির আয়োজন করা হয়।

সকাল ১০.০০ ঘটিকায় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১-এ পায়রা এবং বেলুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি উদ্বোধন করেন। এরপর উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে স্থাপিত প্রতীকী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, দপ্তর ও ছাত্রসংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
 
বিকাল ৩.৩০ মিনিটে অস্থায়ী একাডেমিক ভবন-১-এ মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার, রেজিস্ট্রারসহ সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সন্ধ্যা ৬.৩০ মিনিটে অস্থায়ী একাডেমিক ভবন-১-এ  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।