shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় মুক্তিযোদ্ধা পরিবারের বিজয় দিবস উদযাপন

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় মুক্তিযোদ্ধা পরিবারের বিজয় দিবস উদযাপন

৫০ বছর আগে এই দিনে, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। পাকিস্তান সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞের মুখোমুখি হয়ে এই ভূমির স্বাধীনতাকামী জনগোষ্ঠী তাদের অটল সংকল্প ও অসীম আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের ধারাকে বদলে দেয় এবং বাঙালি জাতিকে এক নতুন শুরুর দিকে নিয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।

সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমাগাঁতীর ভেংড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম আবদুল হাফিজ এর পরিবার যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেন।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে মুক্তিযোদ্ধা পরিবার বীর শহীদদের প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ মোঃ আব্দুস সাত্তার মন্ডল, মোঃ আব্দুল আজিজ ইউএইচসি উল্লাপাড়া, প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, মোঃ আব্দুল মালেক, মোঃ খায়রুস সালাম অডিটর ডিএএফও সিরাজগঞ্জ, ডাঃ সুমাইয়া আজিজ চৈতী কেয়া হসপিটাল উল্লাপাড়া, মহি, সাদমান সালাম, মারজিয়া, মোঃ শাহাদাত হোসের মানবাধিকার কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।