shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

শাহজাদপুরে পূরবী থিয়েটারের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালন

  সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৬

শাহজাদপুরে পূরবী থিয়েটারের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালন

যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পূরবী থিয়েটার ও ভোরহলো শিশু সংগঠন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালন করে।

দিন ব্যাপী এ অনুষ্ঠান মালার মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা। কবি মমতাজ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক রওশন আলী, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, শুভ্র চৌধুরী, রুহুল কুদ্দুস রিপন, কবি ও নাট্যকার ম. হাহান, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, পূরবী থিয়েটারের সহ সভাপতি শাহবাজ খান সানি, অধ্যক্ষ জকিারিয়া ইসলাম ঠান্ডু, ফারুক হাসান কাহার প্রমুখ।

এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিমন, দীপ্ত, বায়জিত হোসেন, রামীম হোসেন, সাথি, পলি, জাহিদ, অলি, সাইমুন, জাকিরুল ইসলাম, জিহাদ রানা, আতিকুর রহমান, বুলবুল আহমেদ, সজিব, হাসান, শুভ, রুমেল, হযরত আলী, সানজিত, অনন্ত, আলভী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।