shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

হিলিতে প্রথম নারী উদ্যোক্তা মেলা

  হিলি প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:০৫

হিলিতে প্রথম নারী উদ্যোক্তা মেলা

দিনাজপুরের হাকিমপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই প্রথম দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নারী উদ্যোক্তারা এই মেলার আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে ফিতা ও কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, দৈনিক যুগান্তরের হাকিমপুর প্রতিনিধি আব্দুল আজিজ প্রমুখ।

এরপর অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় নারী উদ্যোক্তারা শিশু ও নারীদের জন্য হাতের তৈরী সহ বিভিন্ন পোশাক, খাবার ও প্রসাধনী সামগ্রীর ২০টির মত স্টল দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।