চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:২০
‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন।
চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নোমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম ফিল্ড অর্গানাইজার মোঃ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, কোষাধ্যক্ষ ডাঃ শাহিন আলম, দপ্তর সম্পাদক সাংবাদিক মুহাঃ ফখরুদ্দীন ইমন, সদস্য বেলায়েত হোসেন তনু, আব্দুল্লাহ্ আল মামুন, সাংবাদিক খোরশেদ আলম প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com