হিলি প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩২
করোনা ভাইরাসের কারনে ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে পড়ালেখা না হওয়ায় ৭০ ভাগের পরিবর্তে ৩০ ভাগ সিলেবাসে পরিক্ষার দাবীতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন স্কুলে অধ্যায়নরত ২০২২ ব্যাচের এসএসসি পরিক্ষার্থীদের আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী হাকিমপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারনে দীর্ঘ ১৮মাস সারাদেশের ন্যায় হাকিমপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যার কারনে পড়ালেখা তেমনভাবে হয়নি। তাই ৭০ ভাগ সিলেবাসে পরিক্ষার পরিবর্তে ৩০ভাগ সিলেবাসে পরিক্ষা নেওয়ার দাবী করছি আমরা। ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে সেই ভাবে পরীক্ষার দাবীতে আমাদের এই আন্দোলন চলছে। দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com