shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নবাবগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

  মোঃ আব্দুল আজিজ, হিলি ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫

নবাবগঞ্জে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুর নবাবগঞ্জে সামাজিক সংগঠন বোয়ালমারী কাঁচদাহ সমাজ কল্যান পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০০ জন শীতার্তদের মাঝে কম্বল, ৪০ জন হাফেজদের মাঝে মাথায় দেওয়া পাগড়ি, ৬টি মসজিদে কোরআন শরীফ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী কাঁচদাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহ্ আলমগীর, বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, বিরামপুর রাজু ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শাহ আলম ইমরান রাজু, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রুমন, আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজসহ অনেকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।