সিরাজগঞ্জ প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫
৫ম ধাপে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আব্দুস সামাদ সায়েম (মোটর সাইকেল)। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে তিনি।
নির্বাচনী মাঠে একেবারে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মুখ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। ইউনিয়নের সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। সাংবাদিক আব্দুস সামাদ সায়েম চেয়ারম্যান নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করতে চান। একইসাথে সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি। করোনাকালে তিনি ইউনিয়নবাসীর বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন।
এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ তারুণ্য নেতৃত্বের কারনে তারা এবার সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ভোট দিতে চায়। কাওয়াকোলা ইউনিয়নের উন্নয়নের জন্য তার বিকল্প নাই। যুব সমাজ, ছাত্র-শিক্ষক, শ্রমিক জনতা, বৃদ্ধ বণিতাসহ সকল শ্রেনী-পেশার মানুষ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে চেয়ারম্যান হিসেবে চায়।
সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বলেন, ‘আমি নির্বাচিত হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোলমডেল হবে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ। সন্ত্রাস, দূর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হবে কাওয়াকোলা। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য।’
সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আব্দুস সামাদ সায়েম আরো বলেন, ‘দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিলে অবশ্যই আমি কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ। কাওয়াকোলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই, সেই সাথে গণমানুষের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। ইউনিয়নের মানুষ আমাকে চাইলে ইনশাআল্লাহ আমি অবশ্যই বিজয়ী হবো।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com