রংপুর প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২১, ১৯:২৪
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি শয্যাসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় পদদলিত হয়ে আহত হন অন্তত অর্ধশত রোগী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২০ ডিসেম্বর সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় পুরো ওয়ার্ডসহ হাসপাতাল ধোঁয়ার কুণ্ডলীতে ভরে যায়। এই ঘটনার পর তড়িঘড়ি করে বের হবার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক রোগী আহত হন। অনেক রোগী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। বেলা সাড়ে এগারটার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন বলেন, ওয়ার্ডের করিডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com