shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কালিয়াকৈরে দায়িত্ব বুঝে না পেয়ে চেয়ারম্যানের রাস্তা উদ্বোধনে ক্ষোভ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১, ১৮:২৭

কালিয়াকৈরে দায়িত্ব বুঝে না পেয়ে চেয়ারম্যানের রাস্তা উদ্বোধনে ক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কাজের সেক্রেটারী ইউপি সদস্যের অগোচরে দায়িত্ব বুঝে না পেয়েও রাস্তার কাজের উদ্বোধন করেন নবনির্বাচিত চেয়ারম্যান। দায়িত্ব বুঝে না পেয়েও ক্ষমতার দাপটে কাজের উদ্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় লোকজন।

এলাকাবাসী, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের একটি রাস্তার উদ্বোধনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। গত ৫/৬ মাস আগে ওই ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা অলু মৃত্যু বরণ করেন। এরপর থেকে ১নং ওয়ার্ড  ইউপি সদস্য (মেম্বার) আব্দুল গণি প্যানেল চেয়ারম্যান হিসেবে ওই ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গত ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউপি নির্বাচনে অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করে ইউপি চেয়ারমান নির্বাচিত হন শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা। এখনো নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ ও গ্রেজেট ভুক্ত হয়নি। অথচ দায়িত্ব বুঝে না পেলেও নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা তার ক্ষমতার দাপট দেখাতে শুরু করে। এখনো দায়িত্ব থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওই উন্নয়ন কাজের সেক্রেটারী ও বর্তমান ইউপি সদস্যকে না জানিয়ে গত বৃহস্পতিবার জালশুকা-দরবাড়িয়া রাস্তার কাজের উদ্বোধন করেন। দায়িত্ব বুঝে না নিয়েই এমন ক্ষমতার দাপটে রাস্তার উদ্বোধনে এলাকায় নানা আলোচনা-সমালোচনার গুঞ্জন চলছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় লোকজন।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা জানান, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে বিজয়ী হলেও আমাদের শপথ গ্রহণ এখনো হয়নি। তবে সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও লোকজনের ডাকে রাস্তার কাজের উদ্বোধন করেছি। 
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওই কাজের সেক্রেটারীকে ওই উদ্বোধনী অনুষ্ঠানের বিষষে কেন জানানো হয়নি জানতে ওই উন্নয়ন কাজের সভাপতি ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য আমেনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেনি।

ক্ষোভ প্রকাশ করে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গনি বলেন, আমি এখনো দায়িত্বে থাকার পরও ওই রাস্তার কাজ উদ্বোধনের বিষয়টি আমাকে জানানো হয়নি। ক্ষমতার দাপটে নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের অগোচরে ওই কাজের উদ্বোধন করেছেন। তবে এ বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করবেন বলেও জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, রাস্তার কাজের উদ্বোধন করা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে ঠিকমতো কাজ করিয়ে নেওয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।