shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৯

চৌদ্দগ্রামে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুর্ধ্ব-১৯ বালক ও বালিকা জাতীয় যুব কাবাডি আইজিপি কাপ-২০২১ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্ট উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এনামুল হক খন্দকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা করলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। এজন্য আমরা যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এবং কাবাডি খেলাতে নতুন খেলোয়াড় সৃষ্টি করতে ২০১৭ সাল থেকে বাংলাদেশ পুলিশ কাবাডি খেলার আয়োজন করে। খেলায় চট্টগ্রাম বিভাগের ৮টি টিম অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।