shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে মিশুক ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির পরিচিতি সভা

  ময়মনসিংহ প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১, ২০:০০

ময়মনসিংহে মিশুক ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির পরিচিতি সভা

ময়মনসিংহ জেলা মিশুক, বিবীট্যাক্সি, ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিক্সা, সড়ক পরিবহন মালিক সমিতি রেজিষ্ট্রেশন নম্বর (ময়মন-৬০) এর নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও অফিস উদ্বোধন৷ হয়েছে। সোমবার কাচারি ঘাটে এই সভা হয়েছে।

ময়মনসিংহ জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিক্সা সড়ক পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান মাহবুব ও কোচ বিভাগের সেক্রেটারি সোমনাথ সাহা।

সভায় নবগঠিত কমিটির নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, সিনিয়র সহসভাপতি রাজিব হাসান তালুকদার, সহ সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ খান টিটু, সহ সম্পাদক নাজিমুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মজনু, সহ সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রান্তোষ সরকার, দপ্তর সম্পাদক মোঃ চঞ্চল, প্রচার সম্পাদক আহাদ হোসেন। 

এ সময় বিভিন্ন উপজেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব আমিনুল হক শামীম সিআইপি অন্য কাজে বাইরে থাকায় তার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।