shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে পাঁচ শতাধিক এতিমদের খাওয়ালো আম্বিয়া হক ফাউন্ডেশন

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২১, ১৯:২৬

চৌদ্দগ্রামে পাঁচ শতাধিক এতিমদের খাওয়ালো আম্বিয়া হক ফাউন্ডেশন

কুমিল্লার চৌদ্দগ্রামে চারটি হাফেজিয়া এতিমখানা ও মাদরাসার পাঁচ শতাধিক এতিম ছাত্র-ছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজ আয়োজন করেছে ‘আম্বিয়া হক ফাউন্ডেশন’। খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এতিম ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। মাতা-পিতার নামে করা আম্বিয়া হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী ও দানবীর এমদাদুল হক কামাল। 

বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে কামালের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, বিশিষ্ট রাজনীতিবীদ হুমায়ন কবির পাটোয়ারী, আবদুল মোতালেব খন্দকার লিটন, এয়াছিন ভুঁইয়া, কাজী মজিবুর রহমান, কাজী আবদুল মতিনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এরআগে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আম্বিয়া হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।