shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

৩০ জনের জানাজা সম্পন্ন, দাফন পোটখালী গণকবরে

  বরগুনা প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩১

৩০ জনের জানাজা সম্পন্ন, দাফন পোটখালী গণকবরে

ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের বাড়ি বরগুনায়। এই ৩৭ জনের মধ্যে চারজনের মরদেহ ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়েছেন স্বজনরা। বাকি ৩৩ মরদেহ শুক্রবার রাত সোয়া ১১টায় বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে আরও পাঁচজনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। বাকি ২৮ মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের দাফন করা হচ্ছে বরগুনার পোটকাখালি কবরস্থানে।

মরদেহের জানাজা নামাজে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরদেহগুলো পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনের লাশ পোটখালী গ্রাসের সরকারি গণকবরে দাফন করা হয়েছে। তিনজনের লাশ এখনও শনাক্তের জন্য রেখে দেওয়া হয়েছে এবং ১০ জনের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনের এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিস ৩০ জনের এবং নদী থেকে কোস্টগার্ড ১০ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে বরিশাল মেডিক্যালে এক শিশু ও ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩৭ জনই বরগুনা জেলার বাসিন্দা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।