বগুড়া প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৮
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে এবার ভোটারদের বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ করার অভিযোগ উঠেছে দুই মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।
রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। ভোটে জয়ী হতে ব্যতিক্রমী পন্থা বেছে নিয়েছেন বগুড়ার কাহালু উপজেলার দুই মেম্বার প্রার্থী।
নির্বাচনী বিধিমালার ১৭ নং ধারা লঙ্ঘন করে ভোটারদের বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ করার অভিযোগ উঠেছে পাঁচ নং মুড়োইল ইউনিয়নের দুই নং ভালডা ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আব্দুল মজুদ সরকার ও ইমদাদুল হক মল্লিকের বিরুদ্ধে।
ভোট পেতে এমন কৌশল নেয়ার কথা জানতে চাইলে প্রতিদ্বন্দ্বিতাকারী ইমদাদুল হক মল্লিক এসব কথা অস্বীকার করেন। আরেক প্রার্থী আব্দুল মজুদ সরকার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।
তবে তার স্ত্রী আয়েশা বেগম বিষয়টি স্বীকার করেন বলেন, তারা ওই ওয়ার্ডের এক হাজার চারশ' ভোটারদের বাড়ি বাড়ি মহিষের মাংস বিতরণ করেছেন।
এ ঘটনায় ভোটাররাও আছেন বিড়ম্বনার মধ্যে। তারা জানান, স্বচ্ছ ভোটকে কলঙ্কিত করতেই এমন কৌশল বেছে নিয়েছেন দুই প্রার্থী। আর নির্বাচন কর্মকর্তাকে এমন ঘটনা জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করেন ভোটাররা।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com