shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে ২১ ইউপিতে ভোট গ্রহণ চলছে

  সিরাজগঞ্জ প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৪৩

সিরাজগঞ্জে ২১ ইউপিতে ভোট গ্রহণ চলছে

চতুর্থ ধাপের নির্বাচনে আজ রবিবার সিরাজগঞ্জ জেলার ৩ টি উপজেলার ২১টি ইউপিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টায় তিন উপজেলার ২১ টি ইউনিয়নের ২৫৪ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে গতকালই পাঠানো হয়েছে সকল নির্বাচনী সরঞ্জাম।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রবিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৪টি, শাহজাদপুরে ১০টি এবং চৌহালী উপজেলার ৭টি মিলে মোট ২১টি ইউনিয়নে ভোট হবে। এসব ইউনিয়নের ২৫৪টি কেন্দ্রের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ হাজার ৬৭০ জন নির্বাচন কর্মকর্তা নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে।

এ তিনটি উপজেলার ২১টি ইউপির মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩২৯ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮৯১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।