স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬
রাজবাড়ীর পদ্মা পাড়ের গোয়ালন্দে হতদরিদ্র জেলেদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘জেলেদের সাথে একদিন’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে জেলেদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান ছিল এবং উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র।
শনিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে গান পরিবেশনা, জেলেদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘লোনাজলের কাব্য’ প্রদর্শন, কম্বল ও খাদ্য বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক জেলে এতে অংশগ্রহণ করেন।
সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বিএডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সময় ফাউন্ডেশনের পরিচালক রিজওয়ান শাহনেওয়াজ সুজিত প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com