shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

অবশেষে পুলিশে চাকরি পেলেন ‘ভূমিহীন’ আসপিয়া

  বরিশাল প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:১৮

অবশেষে পুলিশে চাকরি পেলেন ‘ভূমিহীন’ আসপিয়া

বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম হয়েও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় হিজলার আলোচিত ভূমিহীন আসপিয়ার। অবশেষে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আসপিয়া ইসলাম কাজল (১৯) ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশ নেয়ার চিঠি পেয়েছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে হিজলা থানার উপ-পরিদর্শক মো. মিজান জেলা পুলিশ সুপার সাক্ষরিত একটি নিয়োগপত্র আসপিয়ার হাতে তুলে দেন। তার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পুলিশে চাকরি এবং একই সঙ্গে জমিসহ ঘর পেয়ে উচ্ছ্বসিত কলেজ ছাত্রী আসপিয়া ও তার পরিবারের সদস্যরা।

সাত স্তরের পরীক্ষায় ৫ম হওয়ার পরও স্থায়ী ঠিকানা না থাকায় ভূমিহীন আসপিয়ার চাকরি হবে না বলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জানিয়ে দিয়েছিল হিজলা থানা পুলিশ। এতে মাসনিকভাবে ভেঙে পড়ে পিতৃহীন আসপিয়া ও তার পরিবার।

যোগ্যতা বলে চাকরি চাইতে গত ৮ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের কাছে গিয়েছিলেন তিনি। ডিআইজি আসপিয়ার প্রতি সমবেদনা জানালেও তাকে চাকরি দেয়ার বিষয়ে কোন প্রতিশ্রুতি দিতে পারেননি। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হলে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী কার্যালয় আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। জেলা প্রশাসন তার জন্য হিজলায় খাস জমিতে ২ কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর নির্মাণের কাজ শুরু করে। ঘরটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এদিকে চোখের সামনে স্থায়ী ঠিকানা প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মিত হতে দেখলেও চাকরির নিয়োগপত্র পাচ্ছিলেন না তিনি। কিন্তু গণমাধ্যমের খবর দেখে আশায় বুক বাঁধেন আসপিয়া। অপেক্ষায় থাকেন স্বপ্নের চাকরির জন্য। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেছে আসপিয়ার জীবনে। শনিবার রাতে জেলা পুলিশ সুপার সাক্ষরিত নিয়োগপত্র হাতে পান আলোচিত আসপিয়া ইসলাম। নিয়োগপত্রে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তিনিসহ চূড়ান্ত নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসহ জেলা পুলিশ লাইনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখান থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে মহিলা টিআরসিদের ৬ মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ায় উৎফুল্ল আসপিয়া ও তার পরিবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দেও খুশী তারা। এ জন্য প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ও তার মা ঝর্না বেগম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।