shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কবিরুল, সম্পাদক পিকুল নির্বাচিত

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:২১

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি কবিরুল, সম্পাদক পিকুল নির্বাচিত

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল নির্বাচিত হয়েছেন।

৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী তার প্রতিদন্দ্বী আশিষ পোদ্দার বিমান পেয়েছেন ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম পিকুল ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মশিউর রহমান খোকন পেয়েছেন ৪৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনজন তারা হলেন, শেখ ফয়েজ আহমেদ, সাজ্জাদ হোসেন রনি ও সঞ্জিব কুমার দাস। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মনির হোসেন।

সোমবার (২৭ ডিসেম্বর) ফরিদপুর প্রেসক্লাবে সকাল ৯টা হতে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন। জোহর নামাজ বাদে বেলা আড়াইটায় ভোট গননা শুরু হয়। পুরো নির্বাচন কার্যক্রমে বাংলাদেশ বেতার এর ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মনির প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন এবং সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম ওয়াহিদ এবং রেজাউল করিম।

প্রতি বছর অন্তর অন্তর ফরিদপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ১০২ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮ পদের মধ্যে ১৩ টি পদের জন্য প্রার্থীরা প্রতিদন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ পদে বিনা প্রতিদন্দ্বিতায় পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।