shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান মাদক জব্দ করেছে এন এস আই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩১

যশোর

বেনাপোলে আমদানিকৃত ক্যাপসিকেমের মধ্যে থেকে ঘোষনা বহির্ভুত বিপুল পরিমান শীসা (মাদক) ২৪০ কেজি, ভারতীয় ঔষধ ১৩৯ কেজি, থ্রি পিস ১০২৪ টি,যৌন উত্তেজক মলম ৫০ কেজি, কসমেটিক্স উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। মিথ্যা ঘোষনা দিয়ে ভারত থেকে আমদানি করে আনা ক্যাপসিকেমের কার্টুনের মধ্যে পাওয়া গেল বিপুল পরিমান শাড়ি, থ্রি-পিচ, শিশা (মাদক) ২৪০ কেজি, থ্রি পিস ১০২৪টি, ভারতীয় ঔষধ ১৩৯ কেজি, যৌন উত্তেজক মলম ৫০ কেজি  জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই)।

গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা ঘোষনা বহির্ভুত এসব পণ্য উদ্ধার করে। 
রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার সময় বেনাপোল স্থলবন্দরের ৩১নং কাঁচামালের ইয়ার্ড থেকে ভারতীয় (ডাব্লিউ-বি-১১ সি-৩৭৮৯) নং ট্রাক থেকে ক্যাাপসিকেমের চালানটি আটক করা হয়। (এনএসআই) এর কর্মকর্তারা গোপন সংবাদে জানতে পারে, ভারত থেকে ক্যাপসিকেমের একটি চালানের মধ্যে শিশা (মাদক), শাড়ি থ্রি-পিস, ঔষধ, কসমেটিক্স আসছে।

এরপর ওই ট্রাকের নাম্বার অনুযায়ী বেনাপোল বন্দরের ৩১নং শেডে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাক থেকে পণ্য আনলোড করে বিপুল পরিমান শিশা (মাদক), ভারতীয় ঔষধ, থ্রি পিস, কসমেটিক্স পাওয়া যায়। তবে কি পরিমান মিথ্যা ঘোষনা বহির্ভুত পণ্য পাওয়া গেছে এবং কত টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেস্টা করা হয়েছে তা এখনো নির্নয় করা যায়নি। ক্যাপসিকেমের আমদানিকারক যশোরের সিয়াম এন্টারপ্রাইজ। পণ্যটির রফতানিকারক ভারতের বনগাঁও শহরের মন্ডল ইন্টারন্যাশনাল। যার আইজিএম নং পি-৬৬৯২/১ তারিখ ২৬/১২/২১। ৫৪৪ প্যাকেজ পণ্য গ্রোজ ওজন ৫৭৩৯ কেজি এবং নিট ওজন ৪৯২৭ কেজি।

পণ্যটির সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের স্বদেশ ইন্টারন্যাশনাল। এ ব্যাপারে স্বদেশ ট্রেডিং এজেন্সী লিমিটেড এর স্বত্বাধিকারী সোলায়মান হোসেন বলেন, আমি শুনেছি ক্যাপসিকেমের চালানে কিছু অবৈধ পণ্য পাওয়া গেছে। আমি নিজে ব্যবসা করি না। আমার লাইসেন্সে ফিরোজ হোসেন নামে একজন কাজ করে। আমি তার নিকট থেকে কোন অর্থও গ্রহন করি না। বিষয়টি জানতে ফিরোজকে ফোন দিলে সে বলে এখন আমি কিছু বলতে পারব না পরে বিষয়টি জানাব।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, আমরা ভারত থেকে আমদানিকৃত ক্যাপসিকেমের একটি ভারতীয় ট্রাক থেকে ঘোষনা বহির্ভুত বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, মাদক ও ঔষুধ উদ্ধার করেছি। ট্রাক থেকে পণ্য আনলোড করা হয়েছে। তবে এখনো গনণা করা হয়নি। আমরা গননা করে বিস্তারিত পরে জানাবো। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।